Lama ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চকরিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ Time View

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চকরিয়া উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চকরিয়া শহরের থানা রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চকরিয়া শহরের প্রধান প্রধান এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীদের পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। পরে মিছিলটি পুনরায় সিস্টেম কমপ্লেক্সের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন,একটি স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী মহল সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। দেশের শান্তি,শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ছাত্র সমাজ রাজপথে থেকে কঠোর হস্তে দমন করবে। ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করে যাবে।

তাদের দাবি,বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতা গুরুত্ব পাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।

নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,দেশের শান্তি ও প্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে চকরিয়া উপজেলা ছাত্রদল সাধারণ জনগণকে সাথে নিয়ে তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা বরদাশত করা হবে না।

চকরিয়া উপজেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম বাপ্পি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে চকরিয়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বরকলে জোন কাপের শুভ উদ্বোধন “সীমানা নয়,খেলাধুলা, ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রকাশের মুক্ত আকাশ।” লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবউদ্দিন আহমেদ ইঞ্জিনিয়ার্স

Bandarban Tribune

পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চকরিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

Update Time : ০৯:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬