
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম এলাকার ১৭ চক্ষু রোগীকে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে তাদের চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

রোগীদের মধ্যে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাদের যাতায়াতসহ প্রয়োজনীয় সহযোগিতা বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আল আমিন : 




















