Lama ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ২০ পরিবারের আয়ের পথ খুলল সেনাবাহিনীর সেলাইমেশিনে

দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নানা উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালায় তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে ২০ পরিবারের হাতে সেলাইমেশিন ও সনদপত্র তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এর মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে নিজেদের পরিবারের আয়ে অবদান রাখার সুযোগ পাবেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় দীঘিনালা জোনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ২০ পাহাড়ি ও বাঙালি নারীর হাতে এসব সেলাইমেশিন ও সনদপত্র তুলে দেওয়া হয়। জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় ও মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

তিন মাসের প্রশিক্ষণে পোশাক তৈরি, সেলাইসহ বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পর সেলাইমেশিন পাওয়ায় এখন বাড়িতে বসেই কাজ শুরু করার সুযোগ তৈরি হয়েছে।

এক প্রশিক্ষণার্থী বলেন, ‘সেলাই শেখার পর মেশিন পাওয়াটা আমাদের জন্য বড় সুযোগ। এখন বাড়িতে বসেই কাজ করতে পারব। নিজের আয় করার পাশাপাশি পরিবারের খরচেও সহযোগিতা করতে চাই।’

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় কর্ম-সরঞ্জাম সরবরাহের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লংগদুতে সৎ বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা- সাথে প্রতিবেশী যুবকও গ্রেফতার

Bandarban Tribune

দীঘিনালায় ২০ পরিবারের আয়ের পথ খুলল সেনাবাহিনীর সেলাইমেশিনে

Update Time : ১২:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬