Lama ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে অবৈধ মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধ মাটি কাটার দায়ে ​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বাহার উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বাহার উদ্দিন জিনারী গ্রামের মৃত গোলাম আলীর পুত্র এবং ইউনিয়ন বিএনপির সভাপতি।

​স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চর জিনারী এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) লঙ্ঘন করে এক্সভেটর (বেকু) দিয়ে নদী ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। ঘটনাস্থলে অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। ​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রেকসোনা খাতুন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে নদীর মাঝপথে বাঁধ দিয়ে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল।

​তিনি আরও বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আইন অমান্য করে যারা বিল, নদী বা কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

​জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নির্বাহী কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাব নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, সদস্যদের হুমকি

Bandarban Tribune

হোসেনপুরে অবৈধ মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬