Lama ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় গোপন ভিডিও ধারণ করে জিম্মি; প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় এক গৃহবধূর গোপনে গোসলের ভিডিও ধারণ করে জিম্মি ও ধর্ষণের চেষ্টা এবং প্রতিবাদ করায় তাঁর স্বামীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ২৯ আগস্ট দুপুরে উপজেলার শিবু ভেবারঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ ফরিদা বেগম (৩৫) বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর হোসেনের (৩৮) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জাহাঙ্গীর একই এলাকার শিবু চৌরাস্থা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী মোঃ কবির হোসেন (৪৫) জীবিকার তাগিদে ঢাকার অবস্থান করার সুযোগে অভিযুক্ত জাহাঙ্গীর গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে দীর্ঘদিন ধরে জিম্মি করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গৃহবধূকে ঘরে একা পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জাহাঙ্গীর পেছনের গেট দিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে ফিরলে বিষয়টির জবাব চাইতে স্থানীয় চৌরাস্থা বাজারে অভিযুক্ত জাহাঙ্গীরের মুখোমুখি হন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ভুক্তভোগীর স্বামীকে এলোপাতাড়ি মারধর করে শরীরে গুরুতর জখম করেন এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। বাজারের উপস্থিত লোকজনের সহায়তায় তিনি প্রাণরক্ষা পান।

অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি প্রকাশ করলে পরিবারসহ তাঁদের মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ফলে বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিহাব উদ্দিন জানান, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাব নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, সদস্যদের হুমকি

Bandarban Tribune

কাউনিয়ায় গোপন ভিডিও ধারণ করে জিম্মি; প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম

Update Time : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬