Lama ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার বিকল্প নেই

থানচি বলিপাড়ায় সংবর্ধনা পেল ২০২৬’র এসএসসি কৃতকার্য ৩১ শিক্ষার্থী

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের ২০২৬ সালে এসএসসি কৃতকার্য ৩১ শিক্ষার্থী পেল গণ সংবর্ধনা।

শুক্রবার ২৮ আগস্ট সকালের বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বলিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে সম্প্রতি এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বলিপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন,বলিপাড়া ইউনিয়ন শাখা সভাপতি অং ম্যা থোয়াই মারমা, সাধারণ সম্পাদক শৈচৌওয়ান মারমা সঞ্চালনায় বান্দরবান জেলা পরিষদ সাবেক সদস্য ও ,বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড: উবা থোয়াই মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিদের মধ্যে গণসংহতি আন্দোলনের উপজেলা শাখা সমন্বয়কারী মংসাই মারমা,বাংলাদেশ ছাত্র ফেডারেশন বানাদরবান জেলার সংগঠক মাম্যাচিং মারমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,বলীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি,বলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈমং মারমা প্রমূখ।

প্রধান অতিথি এ্যাড: উবা থোয়াই মারমা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তিমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা প্রসারে সরকারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠনের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, আজকে যারা এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। পাহাড়ি অঞ্চলের প্রতিকূল পরিবেশ পেরিয়ে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আর ও বলেন, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার অধিকার রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

নানা প্রতিকূলতা সত্ত্বেও পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা আজ মেধার স্বাক্ষর রাখছে। ছাত্র ফেডারেশন সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে পাশে থাকবে।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ক্রেস উপহার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও ছাত্র ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার বিকল্প নেই

থানচি বলিপাড়ায় সংবর্ধনা পেল ২০২৬’র এসএসসি কৃতকার্য ৩১ শিক্ষার্থী

Update Time : ০৫:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬