Lama ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ির মহালছড়িতে ডা. আকেইপ্রু চৌধুরী স্কিনকেয়ার, লেজার অ্যান্ড এসথেটিক সেন্টারের সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে মহালছড়ি উপজেলার মাইসছড়ি বৌদ্ধ শিশুঘর অনাথ আশ্রম ও প্রজ্ঞাবংশ শিশু সদন কমপ্লেক্সে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। দুই প্রতিষ্ঠানের শিশু, অসহায় ও সুবিধাবঞ্চিতসহ শতাধিক মানুষ এ বিনামূল্যের চিকিৎসাসেবার আওতায় আসেন।

চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আকেইপ্রু চৌধুরী। তিনি এমবিবিএস (ডিইউ), এমপিএইচ এবং চর্ম, যৌন রোগ ও অ্যালার্জি বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত।

এছাড়া তিনি অ্যাস্থেটিক মেডিসিনে ডিপ্লোমাধারী এবং থাইল্যান্ড থেকে লেজার ও অ্যাস্থেটিক মেডিসিনে ফেলোশিপ সম্পন্ন করেছেন। তিনি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ও লেজার এক্সপার্ট হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

শিবিরে বিভিন্ন ধরনের চর্মরোগ, অ্যালার্জি, ব্রণ, ব্রণের দাগ, একজিমা, সোরিয়াসিস, দাদসহ ত্বক ও চুলের বিভিন্ন সমস্যায় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি হাসপাতাল)-এর ম্যানেজার পারভেজ ইসলাম মামুন।

আয়োজকরা জানান, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এ কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি হাসপাতাল)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

Update Time : ০৭:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬