
বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নে পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে
ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী বর্ণাঢ্য র্যালি
সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ আগস্ট বিকেল ৩ ঘটিকায় দুরছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে, দুরছড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল আলম আনসারী সাহেব এর নেতৃত্বে উক্ত র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি দুরছড়ি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও এলাকায় প্রদক্ষিণ করে দুরছড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ অসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
বাদ এশা মিলাদ মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন চট্টগ্রাম কর্ণফুলী নতুন ব্রীজ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদ্দাম রেজা চিশতী সাহেব।
র্যালি শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করা হয় এবং মহানবী (সা.)-এর দেখানো পথে সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মহিউদ্দিন বাঘাইছড়ি সংবাদদাতা: 




















