Lama ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশে ব্যতিক্রম আয়োজন

সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ, বিনোদন এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরে দিনব্যাপী ফেস্টিভ্যাল অব স্মাইলস-২০২৬ বা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে হাসি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ আগস্ট দিনাজপুর শিশু পার্কে অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সমৃদ্ধি ইউথ অর্গানাইজেশন’র উদ্যোগে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষার মাধ্যমে বদলে দেই জীবনের গল্প এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে স্থানীয় বহু সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ ও শিশুদের নিয়ে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সমাজের অবহেলিত এসব শিশুদের দৈনন্দিন অভাব-অনটন ভুলে এক টুকরো নির্মল আনন্দ উপহার দেওয়াই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য।

সমৃদ্ধি ইউথ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকরা জানান, তরুণদের সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। কেবল এক দিনের আনন্দ নয়, বরং এই শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করে তাদের জীবনের গল্প বদলে দিতে ভবিষ্যতেও এমন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের এসপি সার্কেল আব্দুল হালিম। সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু, উপদেষ্টা একরামুল হক আবির, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন প্রমুখ। এছাড়া অনুষ্ঠিত সকল অনুষ্ঠান সংগঠনের সদস্যগণ সার্বিক পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গরুর লাথিতে প্রাণ গেল কিন্ডারগার্টেন শিক্ষিকার

Bandarban Tribune

সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশে ব্যতিক্রম আয়োজন

Update Time : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬