Lama ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও মহালছড়িতে জশনে জুলুস (র‌্যালি) করে গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আহলে সুন্নাত যুব কমিটির মহালছড়ি উপজেলা শাখা।

শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজ শেষে মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশনে জুলুস বা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহালছড়ি বাজারের প্রাণকেন্দ্র এসে শেষ হয়। এই জুলুছে ব্যানার-ফেস্টুন নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে যোগ দেন নানা বয়সী মানুষ।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

জশনে জুলুছে নেতৃত্ব দেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বোরহান উদ্দিন সিদ্দিকী। মহালছড়ি উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মুহাম্মদ সুলতান পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহালছড়ি বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজগর হোসেন সিদ্দিকী, মহালছড়ি উপজেলা আহালে সুন্নাত জামায়াতের যুব কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক।

মাহফিলে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

Bandarban Tribune

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

Update Time : ১০:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬