Lama ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে সংবাদ সম্মেলনে অবৈধ উপায়ে সৃজিত নামজারী খতিয়ান বাতিলের দাবি

কক্সবাজারের চকোরিয়া উপজেলার খুটাখালী মৌজায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একই এলাকার গোল ছাবেরা চৌধুরানীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযুক্তরা হচ্ছেন ওই এলাকার খানে আলম চৌধুরী গণ ও রোজিনা আক্তার। এ সংক্রান্ত ঘটনায় শুক্রবার বিকেলে ঈদগাঁওতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করেছে ভুক্তভোগীদের পরিবার বর্গ।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

এতে লিখিত অভিযোগে বিরোধপূর্ণ জমির সঠিক মালিকানা যাচাই, অবৈধ দখল বা কার্যক্রম বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে খুটাখালী এলাকায় বি, এস খতিয়ান ১৫৩ এর অন্তর্গত ৪৮ কড়া জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগকারীর দাবি, উপরোক্ত জমি নিয়ে তিনি এবং খানে আলম চৌধুরীগণ ও রুজিনা আক্তারদের মধ্যে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে।

সংশ্লিষ্ট জমির মালিকানা ও দখল নিয়ে অভিযোগকারীর সঙ্গে অপর পক্ষের এ বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি।

অভিযোগকারী আরো দাবি করেন, জমির প্রকৃত মালিকানা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র, খতিয়ান, দাগ নম্বর ও ভূমি রেকর্ড যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের অনিয়ম, জবরদখল বা বে-আইনি কার্যক্রম হয়ে থাকলে তা বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে এ জমি বিরোধকে কেন্দ্র করে ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

লিখিত বক্তব্যে অভিযোগকারী, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে জাল- জালিয়াতি ও অবৈধ উপায়ে সৃজিত দুইটি নামজারি খতিয়ান বাতিলের দাবি জানান।
খতিয়ান দুইটি বাতিল করে তাতে অন্তর্ভুক্ত জমি প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই অভিযোগের সত্যতা ও প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

Bandarban Tribune

ঈদগাঁওতে সংবাদ সম্মেলনে অবৈধ উপায়ে সৃজিত নামজারী খতিয়ান বাতিলের দাবি

Update Time : ০৯:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬