Lama ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে শ্রমিকের দায়ের কোপে অপর শ্রমিকের মাথা বিচ্ছিন্ন

বান্দরবানে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে এক শ্রমিকের দায়ের কোপে মাথা বি‌চ্ছিন্ন হ‌য়ে আরেক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত শ্রমি‌কের নাম মো. নাছির, সে (২৪) কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক মানিক, সে (২৭) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার একটি রাবার বাগানে এ ঘটনা ঘটে।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় আবছারের রাবার বাগানে আটজন শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে নাছির এবং মানিকও ছিলেন। মানিকের নিজের মোবাইল ফোন না থাকায় তিনি নাছিরের মোবাইল ফোনে নিজের সিম ব্যবহার করতেন।

এ নিয়ে শুক্রবার দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মানিক দা দিয়ে নাছিরকে কোপ দেয়। এতে নাছিরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর মানিক পালিয়ে যায়।

বান্দরবান পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ‘ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

Bandarban Tribune

বান্দরবানে শ্রমিকের দায়ের কোপে অপর শ্রমিকের মাথা বিচ্ছিন্ন

Update Time : ০৭:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬