Lama ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে বিয়ের আসরে বিদ্যুত দুর্ঘটনায় বরের মৃত্যু

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত আনাস একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় বিয়ে হয় আনাসের। বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল।

এসময় প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা অবস্থায় আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আনাসের সাবেক স্কুলের প্রধান শিক্ষক মহসিন রেজা ফেসবুক পোস্টে লেখেন, ‘আনাস গত ১৯ আগস্ট আমার সঙ্গে হাসি মাখা মুখে দেখা করেছিল। আমি আনাসকে অনেক শাসন করেছি, ভালোবেসেছি, সে আমার সঙ্গে দেখা হলেই বলত ”স্যার একটা মারেন।” ১৯ আগস্ট সেটাই বলেছিল, কিন্তু আনাস চলে গেল? ভাবা যায়! মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিক।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

দৌলতপুরে বিয়ের আসরে বিদ্যুত দুর্ঘটনায় বরের মৃত্যু

Update Time : ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬