
লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে লামা বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভ সংঘের আয়োজনে ২০জন নারীর হাতে ২০টি সেলাই মেশিন ও ফলদ চারা তুলে দেন; অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

শুভ সংঘ লামা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা প্রধান উপদেষ্টা মাতামুহুরি সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ হোসাইন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক-লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন, লামা সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাশেদ, প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান, লামা থানা ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, কালের কন্ঠ পত্রিকার সহসম্পাদক শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামাল।

শুভ সংঘ লামা উপদেষ্টা কালের কন্ঠ প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ডেইলী সান পত্রিকার প্রতিনিধি মোঃ সাহাব উদ্দিন (রিটু), উপদেষ্টা নারী নেত্রী মাজেদা বেগম, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম।

সমাজের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষে বসুন্ধরা শুভ সংঘ সারা দেশে বসুন্ধরা গ্রুপের সহায়তায় ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আসছে। বান্দরবান জেলার জনবহুল লামাসহ ৫ উপজেলায় এই কার্যক্রম চলছে।

বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটি এর উদ্যােগে এর আগে লামা উপজেলায় বন্যায় দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা করেছেন। এছাড়া একজন মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রকে ৫ হাজার টাকা করে মাসিক সহায়তা করে চলছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার নারীর অর্থনৈতিক স্বাধীনতা আনতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করছেন।

এর মধ্যে দেশের ১ম সারির একটি শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ; তাদের ব্যবসায় আয়ের অংশ থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেলাই মেশিনের যথার্থ ব্যবহারের মাধ্যমে আর্থিক উন্নতি করার সুযোগ রয়েছে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। শেষে অতিথিরা ২০ জন নারীর হাতে ১ টি করে সেলাই মেশিন ও ফলদ চারা তুলে দেন।

অনুষ্ঠানে অতিথিদেরকে বসুন্ধরা শুভ সংঘ কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট লেখক সাহিত্যেক ইমদাদুল হক মিলনে লেখা ‘সেই বিদেশিনী’ রকটি করে বই উপহার দেন।
নিজস্ব সংবাদদাতা: 




















