Lama ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবিধানিক অধিকার ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে হবে

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানি, চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পাহাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব কর্মকাণ্ড দ্রুত বন্ধ করে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসরত সব নাগরিকের সাংবিধানিক অধিকার ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে হবে। সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা নাগরিক পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পাহাড়ে চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, পাহাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাধারণ নাগরিকদের নিরাপদে বসবাস ও জীবিকা নির্বাহের পরিবেশ তৈরি করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধনে বান্দরবান জেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দীন, কেন্দ্রীয় নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান পৌরসভা নাগরিক পরিষদের সভাপতি সামচুল হক সামু, কেন্দ্রীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইবরাহীম এবং বান্দরবান জেলা ছাত্র পরিষদের সভাপতি মো. আসিফ ইকবালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং পাহাড়ে স্থায়ী শান্তি ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

সাংবিধানিক অধিকার ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে হবে

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

Update Time : ০৭:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬