Lama ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় বসতঘর থেকে ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে একটি বসতঘর থেকে ৫১ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি কুখ্যাত ডাকাত সরদার মোহাম্মদ আলীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের হাজীগাঁও ২ নম্বর ওয়ার্ডের টুনা গাজীর বাড়িতে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জুয়েল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

এ সময় মনোয়ারা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

আনোয়ারায় বসতঘর থেকে ইয়াবাসহ নারী আটক

Update Time : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬