Lama ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যান থেকে জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা ‎

রাঙামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া  ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান সুবিমল  চাকমা নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‎তার এ মনোনয়নের খবরে বরকল উপজেলায় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
‎
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা বিএনপির সদস্য ,উপজেলা বি এনপির মুক্তি যুদ্ধ বিষয় সম্পাদক   ও ৩নং আইমাছড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সুবিমল  চাকমা। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের জনপ্রিয়তার মূল্যায়ন হিসেবেই তার এ মনোনয়নকে দেখছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

মনোনয়ন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সুবিমল  চাকমা বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য মহান সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা  প্রকাশ  করছি এবং দলের  চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  জনাব তারেক রহমান সহ দলের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি।
‎
‎আরো জানান, সার্বিক উন্নয়নে বিশেষ করে বরকল উপজেলার মানুষের স্বার্থ, অধিকার ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
‎
‎এদিকে তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর বরকল উপজেলার বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি বরকল উপজেলার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবেন।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গুইমারাতে উপজাতি কতৃক ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত পুলিশ হেফাজতে 

Bandarban Tribune

ইউপি চেয়ারম্যান থেকে জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা ‎

Update Time : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬