
বরকলে, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করেছে।
আজ২০ আগস্ট বৃহস্পতিবার ২০২৬তারিখ ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটীন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, আত্মনির্ভরশীলতার জন্য সেলাই মেশিন, অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও সোলার প্যানেল সহ ১৫ জনের মাঝে আনুমানিক একাত্তর হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেন।

বৃহস্পতিবার সকাল ৯.৩০টায় ব্যাটলিয়ন সদরের টটিনী পোষ্টের সামনে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।বরকলের ১২বিজিবি ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন।

এসময় জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। ছোটহরিণার মতো এমন দূর্গম পার্বত্য নদী বেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।

সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এসময় ১২বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বরকল (রাঙামাটি) সংবাদদাতা: 




















