Lama ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের থানচিতে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে থানচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। থানচি বাজারের রিড সেন্টার শপিংমল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের থানচি উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মংসাগ্য মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

থানচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জয়প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু নোমান, তিন্দু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শৈবা থোয়াই মারমা, সাবেক সাধারণ সম্পাদক ক্যসাপ্রু মারমা, যুবদলের সাবেক সভাপতি মংসিং হাই মারমা এবং যুবদল নেতা রেংচং ম্রোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ।

পথসভা শেষে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

থানচিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬