Lama ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের দুর্গম এলাকায় মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন করতে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেসরকারি সংস্থা “গ্রীন হিল” কর্তৃক আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সংস্থা “ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড” – (ইউএনএফপি) এর সহযোগিতায় এসএমসিএইচএসডি প্রকল্পের আওতায় মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা জোরদারকরণ বিষয়ে এই কর্মসূচি বান্দরবান জেলায় বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বান্দরবান জেলা সিভিল সার্জন ডাঃ মো. শাহীন হোসাইন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ওজিএসবি’র সভাপতি চেয়ারম্যান ডাঃ ফিরোজা বেগম, জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ডা. সানাইপ্রু ত্রিপুরা, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম এবং জেএসআই সংস্থার কর্মসূচী পরিচালন ডাঃ আবু শাহীন।

অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগে সহকারি পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম। প্রকল্পে এনজিও কনসালটেন্ট লেলুং খুমি এর সঞ্চালনায় প্রকল্প বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশন করেন গ্রীন হিল সংস্থার উপদেষ্টা ও মেডিকেল অফিসার ডাঃ অংচালু।

ওজিএসবি’র চেয়ারম্যান প্রফেসর ডাঃ ফিরোজা বেগম বলেন, বান্দরবানে দুর্গমে মাতৃস্বাস্থ্য সেবার অবস্থাটি প্রধানমন্ত্রী কাছে তুলে ধরবেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, পাহাড়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা জোরদার করতে হবে। পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ে মাঝে মাতৃত্বসেবা সম্পর্কিত কুসংস্কার রোধ করতে হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী আনার জন্য এ্যমবুলেন্সের কথা না ভেবে বিকল্প পরিবহন ব্যবস্থার কথা চিন্তা করতে হবে।

তিনি আরো বলেন, সকল ডাক্তারকে আন্তরিক, মনোযোগী, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে তিনি অনুরোধ করেন।

এছাড়া, সভায় উপজেলা সকল উপজলা পরিবার পঃ পঃ কর্মকর্তা বৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ, সিভিল সার্জন অফিসে অন্যান্য চিকিৎসক, ইউএনএফপি সংস্থার সদস্য বৃন্দ, আসিডিডিআরবি প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬