Lama ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খেলা ধুলার মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয়

লামায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদান

লামায় ‘৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ ও ২য় অনুর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬) এর বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জন করায় প্রতিযোগিদের সংবর্ধনা দেয়া হয়।

২০ আগস্ট লামা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় মঞ্চে ছিলেন লামার অন্যতম কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ২০১০ সালে ১১ তম এশিয়ান সাব গেমসয়ে সেরা নারী ক্রীড়াবিদের গৌরব অর্জনকারী আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গোল্ড মেডেল অর্জনকারী জ উ প্রু, ও লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংমং।

বিশেষ অতিথি ছিলেন, মেডিকেল অফিসার ডাক্তার সোলেমান, লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহজাহান আলী, সহকারি তথ্য অফিসার রাশেদুল হক রাশেদ, পিআইও মইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মোঃ সুজন।

সংবর্ধনা সভায় অনুভূতি ব্যাক্ত করে নারী ক্রীড়াবিদ জু উ প্রু বলেন, ‘আমাদের এই অর্জন, উৎকর্ষতা সাধনের পেছনে লামা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সহায়তা স্মরণীয় হয়ে থাকবে।” অতিথিরা বলেন, ক্রীড়া নেশামুক্ত থাকার অন্যতম একটি পথ। ক্রীড়া সাংস্কৃতি পরিচ্ছন্ন নৈতিকতা সম্পন্ন, নেতৃত্ব বিকাশের মাধ্যম।

এর মধ্যদিয়ে সমাজের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। প্রধান অতিথি বলেন সরকার নির্বাচনী অঙ্গিকার রক্ষায় ক্রীড়ার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। ক্রীড়া সেক্টরে অবকাঠামো উন্নয়ন, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তাসহ স্পোর্টস ইকোনমির প্রসারতার লক্ষে আধুনিক বাস্তব সম্মত কাজ করছেন।

লামা উপজেলা ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ক্রীড়া মন্ত্রী আস্বস্ত করেছেন বলে সংবর্ধনা সভায় জানানো হয়। আলোচনা শেষে ‘৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ ও ২য় অনুর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬) এর বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদেরকে হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

কোন ইভেন্টে কতজনকে ক্রেষ্ট দেয়া হয়েছে তা জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

খেলা ধুলার মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয়

লামায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদান

Update Time : ১২:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬