Lama ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম সীমান্তে ৫৭ বিজিবি কর্তৃক ১৪ মিয়ানমার নাগরিক আটক, পুলিশে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি)। পরে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী ১৪ জন মিয়ানমারের নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)–এর অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে বিজিবি সদস্যরা তাঁদের হেফাজতে নেন।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে তাঁদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তবে তাঁরা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে প্রবেশের দায়ে প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) ১৪ জন মিয়ানমার নাগরিককে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

আলীকদম সীমান্তে ৫৭ বিজিবি কর্তৃক ১৪ মিয়ানমার নাগরিক আটক, পুলিশে হস্তান্তর

Update Time : ১০:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬