Lama ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৯ আগস্ট ২০২৬) লামা পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
​লামা পৌরসভা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও লামা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতান আকবর মোমিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সদস্য মোহাম্মদ আবুল হাশেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও বিধান দাশ, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নবীর হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি করিম, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক সাহেদ, ৭নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, এবং ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তাহেরসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

​দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও তৌহিদী জনতার মাঝে তবারক বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

লামায় পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৯:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬