Lama ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৬ শিক্ষার্থী

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবহার, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ এবং অবৈধভাবে মৎস্য শিকার বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “মৎস্য খাতকে টেকসই করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পানছড়ির পাহাড়ি জলাশয় ও পুকুরগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নও সম্ভব।”

তিনি বলেন, পরিকল্পিত ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য মৎস্যচাষিদের সরকারি সহায়তা ও প্রশিক্ষণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ছয়জন শিক্ষার্থী প্রতিযোগিতায় পুরস্কৃত হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি অধিক পরিমাণে মানসম্মত পোনা মজুদ করতে হবে। একই সঙ্গে নদী, খাল, বিল ও প্রাকৃতিক জলাশয়ে অবৈধভাবে মৎস্য শিকার বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সফল মাছচাষি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পানছড়ি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছচাষি ও মৎস্যসংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, প্রতিযোগিতা ও প্রচার-প্রচারণা পরিচালনা করা হয়। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গুইমারাতে উপজাতি কতৃক ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত পুলিশ হেফাজতে 

Bandarban Tribune

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৬ শিক্ষার্থী

Update Time : ০৯:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬