Lama ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান

খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের আগস্ট ২০২৬ মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যালোচনা ও সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় মাতৃ ও শিশু স্বাস্থ্য, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), এমপিডিএসআর, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ, জেন্ডার বেইজড ভায়োলেন্সসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি হাসপাতালে আগত রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণের মাধ্যমে যথাযথ সেবা নিশ্চিত করা এবং জেলার স্বাস্থ্যসেবার সার্বিক মান আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সদ্য যোগদানকারী ডা. জিনাত আলম এবং খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে সদ্য যোগদানকারী ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শওকত আলীকে ফুল দিয়ে বরণ করে নেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা।

সভা শেষে স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কৃত করা হয়। কমিউনিটি ক্লিনিকের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য মাটিরাঙ্গা উপজেলার সাপমারা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি স্বরলিকা ত্রিপুরাকে পুরস্কার দেওয়া হয়।

এছাড়া অফিসে সময়মতো উপস্থিতির জন্য সিভিল সার্জন কার্যালয়ের মেমং মারমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং পিনারু কান্তি বড়ুয়া, ড্রাইভারকে পুরস্কৃত করা হয়।

স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সভায় সময়মতো উপস্থিতি এবং স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত নির্ধারিত সময়ে অনলাইনে রিপোর্ট করার জন্য রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোহাম্মদ জামাল উদ্দিনকেও পুরস্কৃত করা হয়।

সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গুইমারাতে উপজাতি কতৃক ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত পুলিশ হেফাজতে 

Bandarban Tribune

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান

খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬