Lama ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট )  দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের বিভিন্ন ফার্মেসিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ মজুদ এবং ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় ০৩ (তিন) টি ফার্মেসীতে সর্বমোট পঁয়ষট্টি হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম এর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম উপস্থিত ছিলেন। জনস্বার্থে আনোয়ারা  উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখার কথা জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গুইমারাতে উপজাতি কতৃক ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত পুলিশ হেফাজতে 

Bandarban Tribune

আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

Update Time : ০৭:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬