
লামা থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লুৎফুর রহমান (৩২)কে গ্রেপ্তার করেছেন।
বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লুৎফুর রহমান লামা পৌরসভার টিটিএন্ডডিসি এলাকার বাসিন্দা। সে ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
লামা থানার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন লুৎফুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, লুৎফুর রহমান একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

লামা থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উজ্জ্বল বড়ুয়া, লামা (বান্দরবান) প্রতিনিধি: 




















