Lama ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে রাজস্থলীতে শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা ফলাফল বিপর্যয় বিষয় নিয়ে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) ইউছুপ হাসান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি,সদ্য প্রকাশিত ফলাফল বিপর্যয়, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, প্রযুক্তি ও ব্যবহারিক জ্ঞানসহ বিভিন্ন দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

নিখোঁজ বিজ্ঞপ্তি

[নিখোঁজ শিশুর পিতা-01606207470]

ইউএনও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন।যাতে তারা মোবাইল আসক্ত থেকে দুরে থাকে।

সভায় রাজস্থলী উপজেলার চার টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। তারা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন এবং উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, পি আই ও আবদুল্ল্যাহ হেল আল মাসুম, কৃষি অফিসার মিন্টু মিয়া সাংবাদিক আজগর আলী খান, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেলাল, তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদউল্ল্যাহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার

Bandarban Tribune

রাজস্থলীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে রাজস্থলীতে শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

Update Time : ০৬:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬