
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় সড়কে চলাচলকারী লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করা হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বদরুল হক, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: 




















