Lama ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়া মাদকের বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদলের মানববন্ধন

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পালিত হয়েছে মাদকবিরোধী কর্মসূচি। ১০ আগস্ট, সোমবার বিকেলে বাঙ্গালহালিয়া বাজার চত্বরের যাত্রীছাউনি সামনে আয়োজিত এক মানববন্ধনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে অংশ নেন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্কুলের ছাত্র-ছাত্রীরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন,মাদক আজ সমাজের ছড়িয়ে পড়ে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ,মেধাবী ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে এখনই কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের একার পক্ষে এই সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়; অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে। এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা সভাপতিত্বে,মিজানুর রহমান প্রিন্সেসের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন,ডালিম বড়ুয়া,জিকু কুমার দে, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ও বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইন চার্জ মোঃ কামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ জনু, কলেজ ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ।

মানববন্ধনে এলাকাবাসীর প্রতি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো তথ্য প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার

Bandarban Tribune

বাঙ্গালহালিয়া মাদকের বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদলের মানববন্ধন

Update Time : ০৯:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬