Lama ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কুখ্যাত মাদক ব্যবসায়ী

রাঙ্গামাটিতে একাধিক মামলার আসামি ছোট মাসুম’ গ্রেপ্তার

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ‘ছোট মাসুম’ (৩৫)-কে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

আজ রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৬টার দিকে চন্দ্রঘোনা থানার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছোট মাসুমের বিরুদ্ধে চন্দ্রঘোনা ও রাঙ্গামাটি সদর থানায় একাধিক মামলা রয়েছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সাকের আহমেদ জানান, “আমরা বিশেষ অভিযান চালিয়ে রাঙামাটি সদর থানার একাধিক মামলার আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ছোট মাসুমকে গ্রেফতার করেছি। আসামিকে আগামীকাল চন্দ্রঘোনা থানার মামলা ও রাঙামাটি কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

কুখ্যাত মাদক ব্যবসায়ী

রাঙ্গামাটিতে একাধিক মামলার আসামি ছোট মাসুম’ গ্রেপ্তার

Update Time : ১১:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬