Lama ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে অটোচালককে নির্জনে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে দুই লাখ টাকা ছিনতাই করেছে

রাঙামাটির লংগদু উপজেলায় দিনদুপুরে এক অটোচালককে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে আনুমানিক দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মুসলিম ব্লকের সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোচালক আমির হোসেন (৩০) বাইট্টাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে লাকড়ি তুলে দেওয়ার কথা বলে আমির হোসেনকে মুসলিম ব্লকের সেগুন বাগান এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং মারধর করে তার কাছে থাকা আনুমানিক দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় সেগুন বাগানের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আমির হোসেন স্থানীয় বাসিন্দা বেলালকে মোবাইল ফোনে কল করে উদ্ধার করার আকুতি জানান। বেলাল বলেন, আমিরের ফোন থেকে কল আসে। সে শুধু বলছিল, আমাকে বাঁচান ভাই।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অটোরিকশাটি রাস্তায় পড়ে আছে এবং আমিরকে রক্তাক্ত অবস্থায় সেগুন বাগানের ভেতরে ফেলে রাখা হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখ ও মাথায় গুরুতর জখম হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হতে পারে।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

দিনদুপুরে জনবহুল এলাকায় এমন নৃশংস হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

লংগদুতে অটোচালককে নির্জনে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে দুই লাখ টাকা ছিনতাই করেছে

Update Time : ০৯:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬