Lama ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদু জোন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত

  • গোলাম রহমান
  • Update Time : ০২:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৮ Time View

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় এবং লংগদু সেনা মৈত্রী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল দশটায় কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে প্রায় তিন হাজার পাঁচশত ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন লংগদু জোন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

 বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, “আজকের একটি চারা আগামী দিনের একটি পরিণত বৃক্ষ। একটি বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করেনা, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত: একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

লংগদু জোন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত

Update Time : ০২:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬