
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুল হামিদ টিটু, বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল।
জমিতে ধান রোপন করার সময় বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 




















