Lama ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার নামে প্রতারণা, নারীসহ গ্রেফতার ৪

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৩ Time View

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা):

জ্বিন হাজির করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সরলতার সুযোগ নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রæয়ারি-২০২৬ তারিখ সকালে দুলারহাট থানাধীন নুরাবাদ ৫নম্বর ওয়ার্ডের মকবুল মুন্সির বাড়ির ভেতর ৭নম্বর সাক্ষী ইয়ানুর বেগমের বসতঘরে প্রতারণার ঘটনাটি ঘটে। উক্ত চক্রটি অলৌকিক উপায়ে জ্বিন হাজিরের মাধ্যমে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করার কথা বলে স্থানীয় ১৭ জন নারীর সরলতার সুযোগ নেয়। চক্রটির মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে ভুক্তভোগীরা বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার (যার আনুমানিক বাজারমƒল্য ১৫ লাখ ৪৬ হাজার টাকা) তাদের হাতে তুলে দেন।

স্বর্ণ নিয়ে প্রতারকরা দ্রæত সটকে পড়ে এবং আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গত ২৭ জুলাই ২০২৬ তারিখ বিকেলে উক্ত চক্রটি পুনরায় নতুন করে প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ ৫নম্বর ওয়ার্ড এলাকায় আসলে স্থানীয় ভুক্তভোগীরা তাদের চিনতে পারেন এবং কৌশল অবলম্বন করে চক্রের ৪ সদস্যকে আটকে রাখেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌছে আটককৃতদের নিজেদের জিম্মায় নেয় এবং গ্রেফতার দেখায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোসাঃ রুমা (৩০), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- নুরাবাদ (০৫নং ওয়ার্ড), থানা- দুলারহাট,জেলা- ভোলা। মোসাঃ মুক্তা (২৬), পিতা- নাগর চৌকিদার। মোঃ স্বপন ফরাজী (৫০), পিতা- মৃত আব্দুল লতিফ ফরাজী। ৪ মোঃ আলামিন (২৬), পিতা- স্বপন ফরাজী (২, ৩ ও ৪নং আসামি সাং- মজিবনগর, ০৮নং ওয়ার্ড, থানা- দুলারহাট, জেলা- ভোলা)।

গ্রেফতারের পর আসামিদের স্বীকারোক্তি এবং পুলিশ ফোর্সের সহায়তায় পরিচালিত অভিযানে চক্রটির কাছ থেকে ১ জোড়া স্বর্ণের রুলি (চাচসহ ওজন ৪ ভরি ১২ আনা বা ৫৫৪৫ গ্রাম, আনুমানিক মূল্য ১,৫০,০০০ টাকা), ১ জোড়া স্বর্ণের ঝুমকা (ওজন ১২ আনা ৩ রত্তি বা ৯১৬ গ্রাম), এবং নগদ ৫২,০০০ (বায়ান্ন হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।

দুলারহাট থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে দুলারহাট থানায় পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৯, তারিখ: ২৮/০৭/২০২৬খ্রিঃ)। দুলারহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধরি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Bandarban Tribune

জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার নামে প্রতারণা, নারীসহ গ্রেফতার ৪

Update Time : ০১:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬