
চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত ২৭ জুলাই তাঁকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন

চকরিয়ায় দায়িত্ব পালনকালে রূপায়ন দেব একজন জনবান্ধব, মানবিক ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। ভূমি ব্যবস্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ, সরকারি সম্পত্তি রক্ষা এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
এর আগে রুপায়ন দেব পার্বত্য লামা ও আলীকদম উপজেলায় অত্যান্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন। মানুষের প্রতি তার শ্রদ্ধাশীল আচরণে, দায়িত্বপালনে কঠোর নিয়মও মানুষের নিকট আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করেছিলেন। তার অমায়িকতা মার্জিত স্বভাব সর্বজনীন ছিলো।

তাঁর পদোন্নতির খবরে চকরিয়া ও পার্বত্য লামা-আলীকম উপজেলার ভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে পদোন্নতিতে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন সবাই, অন্যদিকে একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাকে হারানোর আক্ষেপও প্রকাশ করছেন স্থানীয়রা।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মস্থলেও রূপায়ন দেব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন।
রুপায়ন দেব এর দায়িত্বশীলতা সরকারের মাঠ প্রশাসনের ২ শ্ বছরের ঐতিহ্য সুনাম রক্ষা ও দেশ প্রেম আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ফিরে আসবে। আ
প্রশান ক্যাডারে রুপায়ন দেব’রা আদর্শের প্রতীক হিসেবে থাকুক। সব মানুষের এমনটা প্রত্যাশা।
নিজস্ব সংবাদদাতা: 




















