Lama ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে ৫৬৩ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে শ্যামনগর থানার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাহবুব হোসেন আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Bandarban Tribune

কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

Update Time : ১০:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬