
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের দূর্গম জনপদ আচালংপাড়ায় প্রতিষ্ঠিত আচালংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।

পাশাপাশি আচালংপাড়ার হত-দরিদ্র সুবিধাবঞ্চিত দুইশতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এছাড়াও বাটনাতলীর দূর্গম নোয়াপাড়ায় ত্রিপুরা জনগোষ্ঠীর নিরাপদ পানি সংকট নিরসনে সৌরবিদ্যুত প্যানেলের মাধ্যমে পানির পয়েন্ট স্থাপন করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোনের এএমসি ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নজীব।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ আলমগীর হোসেন 




















