Lama ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রচারের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বশীল হতে হবে

সাংগু নদে নৌযান চলাচলে নিরাপত্তা জোরদারে একাধিক সিদ্ধান্ত

সাংগু নদে ইঞ্জিনচালিত নৌযানের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাংগু নদে চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌকার মাঝি ও মালিকদের নাম-ঠিকানাসহ নির্ভুল তালিকা প্রস্তুত করা হবে। পাশাপাশি প্রতিটি নৌকার বাধ্যতামূলক নিবন্ধন সম্পন্ন করে দৃশ্যমান স্থানে সিরিয়াল নম্বর প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আলীকদম-থানচি সড়কের তিন্দু প্রবেশপথের ২১ কিলোমিটার এলাকায় স্থাপিত চেকপোস্টে নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সকল পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা হবে এবং এ বিষয়ে কঠোর তদারকি চালানো হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ভিডিও প্রচারের মাধ্যমে পর্যটক আকর্ষণকারী বিভিন্ন ইভেন্ট ও গ্রুপ পরিচালনাকারী ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। নিষিদ্ধ ঘোষিত পর্যটন এলাকায় নিবন্ধিত গাইড ছাড়া ভ্রমণ নিরুৎসাহিত করতে কঠোর নীতিমালা প্রণয়ন এবং এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

সভায় আরও জানানো হয়, উপজেলা তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রশাসন কর্তৃক অনুমোদিত নিবন্ধিত গাইড এবং নিবন্ধিত ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমেই পর্যটকদের ভ্রমণের ব্যবস্থা করতে হবে। এর ব্যত্যয় ঘটিয়ে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যটক পরিবহন বা ভ্রমণের আয়োজন করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পৃথক নীতিমালা প্রণয়নের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের উপপরিচালক মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, থানচি থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য,গত ২৪ জুলাই ১৩ জন পর্যটক তিন্দু হয়ে বড় পাথর এলাকার নিবন্ধনহীন সাংগু নদের অতিক্রম করার সময় দুর্ঘটনা এক পর্যটক নিহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

প্রচারের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বশীল হতে হবে

সাংগু নদে নৌযান চলাচলে নিরাপত্তা জোরদারে একাধিক সিদ্ধান্ত

Update Time : ০৬:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬