
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজী আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হয়েছে।
আজ ২৬ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তন, বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার ৬০০ জনকে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।
বিশেষ অতিথি ২৯৯ নং রাঙ্গামাটি আসনের এমপি দীপেন দেওয়ানের বাঘাইছড়ি প্রতিনিধি ও জেলা সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মহিউদ্দিন 




















