Lama ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচি বড়পাথরে নৌকাডুবিতে নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মোঃ জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ২৬ জুলাই সকালে রাজা পাথরের নৌকা ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে মৃত দেহটি ভেঁসে উঠেছে। স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবি ও ফায়ার ডিফেন্সে দমকল বাহিনীকে খবর দিলে। ঘটনা স্থল থেকে মৃত দেহটি উদ্ধার করেন।

জানা গেছে, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মোঃ জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।

নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ৩ সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট ৮ জনের একটি উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করলেও তার সন্ধান মেলেনি।

আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার সময় বিজিবির টেন্ডুমুখ ক্যাম্প সংলগ্ন নদীর ঘাটে মাহিয়ানের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

নিহত মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি মোৌ হেলাল উদ্দীনের ছেলে এবং মোছাঃ দেলোয়ারা আক্তারের সন্তান।

বর্তমানে মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে সূত্র জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Bandarban Tribune

থানচি বড়পাথরে নৌকাডুবিতে নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

Update Time : ১২:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬