Lama ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সমাজ ও ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি

গুণীজন সম্মাননা স্মারক গ্রহণ করলেন কবিরাজ অংসাচিং মারমা

  • ঝুলন দত্ত
  • Update Time : ১১:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৯৪ Time View

সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সম্মাননা স্মারক গ্রহণ করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি পাড়ার বিশিষ্ট কবিরাজ অংসাচিং মারমা (ছোট বৌদ্ধ)।

পার্বত্য চট্টগ্রাম লিটল ম্যাপ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ আদিবাসী কবি, লেখক, সাহিত্যিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তিনি নির্ধারিত দিনে সম্মাননা গ্রহণ করতে পারেননি।

পরবর্তীতে ২৪ জুলাই ২০২৬, শুক্রবার দুপুর ২টায় সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সভাপতি এবং আদিবাসী পাহাড়ি বৈদ্য শাস্ত্রীয় বহুমুখী কল্যাণ সমিতি (ইসমাওয়া)-এর সভাপতি বাবু শুক্র কুমার চাকমা আনুষ্ঠানিকভাবে অংসাচিং মারমার হাতে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২৬ রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা এবং ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় অংসাচিং মারমার সম্মাননা পরে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

সম্মাননা স্মারক গ্রহণ শেষে অংসাচিং মারমা আয়োজক প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম লিটল ম্যাপ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ আদিবাসী কবি, লেখক, সাহিত্যিক ঐক্য পরিষদ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “এই সম্মাননা আমাকে ভবিষ্যতে সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। এ মূল্যবান স্বীকৃতির জন্য আয়োজক সংগঠনের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

Bandarban Tribune

সমাজ ও ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি

গুণীজন সম্মাননা স্মারক গ্রহণ করলেন কবিরাজ অংসাচিং মারমা

Update Time : ১১:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬