Lama ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার

অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঈদগাঁও থানা পুলিশ। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক পৃথক অভিযানে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত এবং ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৮ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামিসহ মোট ৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​আজ শুক্রবার ২৪ জুলাই থানা সূত্রে এসব অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে।

​পুলিশ সূত্র জানায়, ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আদালত থেকে বিভিন্ন মেয়াদের সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। গ্রেফতারকৃতরা হলেন

​সিরাজুল ইসলাম: তিনি পোকখালী ইউনিয়নের ইছাখালী এলাকার নজির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং দণ্ডবিধির প্রতারণা ও বিশ্বভঙ্গ সংক্রান্ত মোট ৩টি পরোয়ানা রয়েছে (মামলা নং- এসটি-৫৯৩/২০, সি,আর-৮৯৬/২০১৮ এবং সি,আর-১৮১০/২৪)।

​মোঃ জসিম উদ্দিন: তিনি ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়ার মনজুর আলমের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জি,আর-০২/২৪, সাজা পরোয়ানাভুক্ত) ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৮ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

​নুরুল হুদা: তিনি পোকখালী ইউনিয়নের মধ্যম ইছাখালী টেকপাড়ার আব্দু শুক্কুরের ছেলে। তিনি ভূমি আইন ও দণ্ডবিধির জালিয়াতি সংক্রান্ত পরোয়ানাভুক্ত মামলার (সি,আর-১১/২৬) আসামি।

​ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, অপরাধীচক্র, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

Bandarban Tribune

ঈদগাঁওতে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার

Update Time : ০৯:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬