Lama ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
১০ আগস্ট উদ্বোধন হবে

প্রধানমন্ত্রীর আগমনের আগে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ পরিদর্শনে ইউএনও

  • ঝুলন দত্ত
  • Update Time : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৪ Time View

আগামী ১০ আগস্ট রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে শুক্রবার (২৪ জুলাই) সকালে গ্রামটি পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

পরিদর্শনকালে ইউএনও রায়হানুল ইসলাম জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী ১০ আগস্ট ভার্চুয়ালি যুক্ত হয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করবেন।

জানা গেছে, এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, ১০০ নম্বর ওয়াগ্গা হেডম্যান অরুণ তালুকদার, ইউপি সদস্য আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রসঙ্গত, এসডিজি বাস্তবায়নের মডেল হিসেবে নির্বাচিত তিনটি গ্রামের মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।
ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ পরিদর্শন করেন ইউএনও রায়হানুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

Bandarban Tribune

১০ আগস্ট উদ্বোধন হবে

প্রধানমন্ত্রীর আগমনের আগে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ পরিদর্শনে ইউএনও

Update Time : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬