
রাঙামাটির বরকলে ১২ বিজিবির অভিযানে ২টি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে বিজিবি।
গতকাল ২২শে জুলাই ২০২৬ রোজ বুধবার সন্ধ্যা ৬.৩০মিনিটের দিকে ১২বিজিবি ছোট হরিণা জোনের আওতাধীন ঠেগা মুখ বিওপির হাবিঃ জোহরুল এ-র নেতৃত্বে একদল বিজিবি টহলরত অবস্থায় ঠেগা মুখ এলাকা থেকে দুটি মালিক বিহীন মোটরসাইকেল আটক করেছে।

আটককৃত মোটরসাইকেলের একটি YAMAHA FT 150 CC ও অপরটি KTM 250 CC। বাইক দুটির আনুমানিক মূল্য প্রায় ৪.০০০০০.(চার লক্ষ টাকা)।বিজিবি সুত্রে জানা যায়, ঠেগা মুখ বাজার ঘাট নামক স্থানের পাশের রাস্তা দিয়ে অবৈধভাবে দুটি মোটর সাইকেল বাংলাদেশে নিয়ে আসে।
বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সে এলাকায় অভিযান চালালে চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি বাইক দুটি উদ্ধার করে।আটককৃত বাইক দুটির বিষয়ে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোঃ তসলিম উদ্দিন 




















