Lama ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নিহত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

বৃহত্তর ফটিকছড়িভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ-এর নিয়মিত মাসিক সভা বুধবার (২২ জুলাই) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মু. ইদ্রিছ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ মু. কামাল উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খালেদ বিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মঈন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুল হক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. বরুণ কুমার আচার্য (বলাই)।সভায় বক্তারা সম্প্রতি ভূজপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে নিহত দুই কৃষকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া, ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা অনুমোদন দেওয়ায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম, সেবা ও উন্নয়ন আরও গতিশীল হবে।

সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, মাসিক ফটিকছড়ি পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আহমেদ আলী চৌধুরী-এর দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভা শেষে সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে উপস্থিত সদস্যরা নৈশভোজে (ডিনার) অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

নিহত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬