Lama ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামা পৌরসভায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃ হাসান (২৫)। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা হলেও বিগত কয়েক বছর ধরে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। হাসান পেশায় একজন দিন মজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসানের ছোট বোন পরিবারের অজান্তে একই এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে। সেই রাগ ও অভিমানে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানাযায়।

খবর পেয়ে লামা থানার এসআই (নিঃ) মোঃ নাজমুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ কায়ছার হামিদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

লামা পৌরসভায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Update Time : ১২:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬