
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাহাড়ি যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ সূত্রে জানাযায়, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার এর দিক নির্দেশনায় এসআই (নি.) রিয়াজুল ইসলাম রানা শেখ ও এসআই (নি.) রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তিন কিলো এলাকার পাকুয্যাছড়ি নামক রাস্তার মাথায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে প্রধান সড়কের ঢাল এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন জসীম চাকমা (২২) ও সুভাস চাকমা (২১)।
পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৯৮ (আটানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
মোঃ মহিউদ্দিন 




















