Lama ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এক জীবনের সকল চাওযা পাওয়ার অবসান

লামা রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা স্ট্রোকজনিত কারণে মৃত্যু বরন করেছেন

লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে চমেক নেয়ার পথে একটি হাসপতাল মৃত্যুবরণ করেন।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিজি ট্রাস্ট হাসপাতালে রাত আনুমানিক ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাচিংপ্রু মার্মার মৃত্যুতে রূপসীপাড়া ইউনিয়নসহ পুরো লামা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শিক্ষকতা, জনপ্রতিনিধিত্ব এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী গভীর শোক প্রকাশ করেছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তার পৈত্রি জন্মগ্রাম রুপসিপাড়া মংপ্রুপাড়া। পড়া লেখা ও চাকরির সুবাদে লামা পৌর শহরের অদুরে ৭নং ওয়ার্ড বড় নুনাবিল পাড়ায় থাকতেন। পরে সেখানে তার শুশুরালয়ের পাশে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করেন। তার মৃত্যুকালে ১ স্ত্রী দুই কন্যা সন্তান রেখে গেছেন।

ছাচিংপ্রু মার্মা ব্যাক্তি জীবনে প্রথমে একজন শিক্ষক পরে আওয়ামী রাজনীতে সক্রিয় হন। চাকুরী ইস্তফা দিয়ে জনগনের সেবায় তিনি ভোটে রুপসিপাড়া ইউনিয়ন পরিষদে পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। একজন জনপ্রতিনিধি হিসেবে সে প্রাণোচ্ছল মানুষ ছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Bandarban Tribune

এক জীবনের সকল চাওযা পাওয়ার অবসান

লামা রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা স্ট্রোকজনিত কারণে মৃত্যু বরন করেছেন

Update Time : ১১:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬