
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের সোবহানপুর এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোন।
বিজ্ঞাপন

কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোহাম্মদ শায়খ উদ্দিন সাকলাইন।
বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসা কার্যক্রম তাদের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন হলে এলাকার সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
মোঃ আল আমিন 




















